ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ২৯, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে চায়ের দোকানদার জীবন চৌধুরী ওরফে টিটন (৩৪) কে কুপিয়ে হত্যা করে।সোমবার রাত ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, টিটন বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩টি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জানান, টিটন বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, , পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনা সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে। এখনও থানায় এ ব্যাপারে কোন মামলা হয়নি এবং কোন আটকও নেই ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।