ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড কে রুখে দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৬, ২০২২ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে । এবার অঘটন ঘটালো যুক্তরাষ্ট্র । শক্তিশালী ইংল্যান্ড এর সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র । কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসবে মেতেছিল ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ইংলিশরা জয় পেয়েছিল ৬-২ গোলে। উড়তে থাকা সেই ইংল্যান্ডকে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে আল বায়ত স্টেডিয়ামে মার্কিনদের বিপক্ষে একটি গোলও করতে পারেননি হ্যারি কেইন-রহিম স্টারলিংরা। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ফলে উভয় দল ১ পয়েন্ট ভাগাভাগী করে নিয়েছে। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র। ডান পাশ থেকে রাইটের বাড়ানো বলে ম্যাককেনিয়ের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ২ মিনিট পর ফের সুযোগ পায় মার্কিনরা। এবার মুসার দূরপাল্লার শট রাইস এর মাথায় লেগে বাইরে চলে যায়।যুক্তরাষ্ট্র গোলের বড় সুযোগ পায় ৩৩ মিনিটে। তারকা ফুটবলার ক্রিস্টিয়ান পুলিসিচের দূরপাল্লার শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধের একদম শেষ মিনিটে ম্যাসন মাউন্টের শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন আমেরিকার গোলরক্ষক৷বিরতির পর দুদলই গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলো, তবে কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইরান। ২ পয়েন্ট আছে যুক্তরাষ্ট্রের। ১ পয়েন্ট আছে ওয়েলসের। আগামী ৩০ নভেম্বর ইরানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। একই দিনে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।