ঢাকাশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৫, ২০২২ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল । বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভূমিকা রেখেব্রাজিলেছেন ব্রাজিলের নেইমার। খেলার ১৩ মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল। নেইমার সরাসরি গোলপোস্টে শট করেছিলেন। সার্বিয়ার গোলরক্ষক ভানজা মিলিঙ্কোভিচ-স্যাভিচ দারুণভাবে বলটা প্রতিহত করেন।২১ মিনিটে নেইমার প্রথম গোলমুখে শট করেন। সেই শটটিও রুখে দেন ভানজার। ২৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল।৩৫ মিনিটে রাফিনিয়া বক্সের একটু ভেতরে সুযোগ পেয়েও জোড়ালো শট নিতে পারেননি। যে কারণে প্রথমার্ধে গোল শূন্য খেলা শেষ হয়।বিরতির পর ৬২ মিনিটে নেইমারের হারানো বলটা বক্সের ভেতর পান ভিনিসিয়াস। তার শটটা ফিরিয়ে দেন গোলরক্ষক মিলিঙ্কোভিচ-স্যাভিচ, তবে রিচার্লিসনের ফিরতি শটটা আর ফেরাতে পারেননি। তার গোলে ব্রাজিল শিবিরে স্বস্তির পরশ এনে দেয়।এরপর ৭৩ মিনিটে আবারও জাদু দেখান রিচার্লিসন। বাম প্রান্ত থেকে ভিনিসিয়াস বলটা বাড়ান তাকে। হেভি টাচে বলটা আয়ত্বে নিয়ে গোলে পরিনত করেন রিচার্লিসন।দ্বিতীয় গোলের পর ব্রাজিল শিবিরে জয়ের সুবাস বয়ে যায়। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। বিরতির পর ৬২ মিনিটে নেইমারের হারানো বলটা বক্সের ভেতর পান ভিনিসিয়াস। তার শটটা ফিরিয়ে দেন গোলরক্ষক মিলিঙ্কোভিচ-স্যাভিচ। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তাই উপহার দিয়েছে ব্রাজিল কোচ তিতেকে
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।