ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি :
নভেম্বর ১৯, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু হয়েছে। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই ¯েøাগান নিয়ে বর্নাঢ্য আয়োজনের মাধ্যদিয়ে শনিবার (১৯) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন। এসময়, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের আগে অতিথিগণ ও অংশগ্রহনকারীরা জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালী পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।দুই দিন ব্যাপি এই মেলায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেছেন। মেলায় আগত সরকারি প্রতিষ্ঠানের স্টল গুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও উল্লেখ রয়েছে স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে। স্টলগুলোর তৎপরতা দেখে খুশি দর্শনার্থীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।