ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ঢাকা জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত

আওরঙ্গজেব কামাল :
নভেম্বর ১৮, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সাভারে ঢাকা জেলা আওয়ামীলীগের যৌথ সভা ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে দশ টায় আগামী দশ ডিসেম্বার জনসভা বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। তিনি বলেন বিএনপি-জাময়াত এখনো পাকিস্তান কে ভুলতে পারেনি তাই দেশে তারা অরজকতা করতে চাই। তাদের কে কঠিন জবাব দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, আগামী ১০ ডিসেম্বরকে টাগের্ট করে বিএনপি সমাবেশ ডেকেছেষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। এদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারিদের মোকাবিলায় আগামী ১০ ডিসেম্বর প্রতিটি ইউনিট-ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ নিজ উদ্যোগে সাভারের জনসভা বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি । তিনি বলেন শেখ হাসিনার সততা-সাহসিকতা-দেশপ্রেম বাংলাদেশকে মর্যাদাশীল দেশ,উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় মির্জ ফখরুলেরা বাংলাদেশকে পাকিস্তান বা তালেবান রাষ্ট্র বানানোর চেষ্ঠা করছে। আমরা তা প্রতিহত করবো। ডিসেম্বর মাস বিজয়ের মাস, মুক্তিযোদ্ধাদের মাস। এই ডিসেম্বর মাসেই মির্জা ফখরুলের প্রিয় পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী বাঙালীর কাছে আত্মসমর্পণ করেছিল আর এই ডিসেম্বর মাসেই পাকিস্তানের মির্জা ফখরুল আর বিএনপিরা এই বাংলাদেশে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যাবে। তিনি আরো বলেন,তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১সালের মধ্যে আমেরিকা-ইউরোপের মতো মধ্যপ্রাচ্যের দেশে রুপান্তর হবে বাংলাদেশ। ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামানের সম্পাদনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার চেয়ারমান মঞ্জুরুল আলম রাজিব,সাভার পৌর মেয়র হাজী মোঃ আবদুল গনি হাসিনা দৌল্লা,সাভার উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজী জমাত আলী দেওয়ান,আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন, কাদের দেওয়ান,ইউপি চেয়ারমান মোঃ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন চেয়ারমান পদপ্রার্থী মোঃ সুমন আহম্মেদ ভূইযা প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।