ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সমাবেশের নামে জনগণের ক্ষতি করলে উপযুক্ত জবাব দেব: বাহাউদ্দিন নাছিম

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১৮, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি সমাবেশের নামে যদি আবারো কোনো অগ্নিসন্ত্রাস, জনগণের কোনো ক্ষতি করে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা শেষে বিএনপির সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। বাহাউদ্দিন বলেন, এই মুহূর্তে আমরা আমাদের সম্মেলন নিয়ে ব্যস্ত। আমরা বিএনপি-জামায়াতকে নিয়ে ভাবতে চাই না। তাদের নিয়ে কোনো ভাবনা বা মাথা ব্যথা কোনোটাই নেই আমাদের। তারা ১০ তারিখ সমাবেশ করতে যাচ্ছে, করবে। তবে তারা যদি সমাবেশের নামে আবারো কোনো অগ্নিসন্ত্রাস করে, জনগণের কোনো ক্ষতি করে, সরকারি সম্পদ নষ্ট করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে । তিনি জানান, আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের সহযোগিতা করতে রাজধানীর প্রতিটি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তারা একটা নির্দিষ্ট রঙের ড্রেস পরা অবস্থায় থাকবে। সারা দেশ থেকে আসা বয়োবৃদ্ধসহ অন্যান্য কাউন্সিলরদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সহযোগিতা করবেন এসব স্বেচ্ছাসেবকরা। এর আগে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি সভায় সভাপতিত্ব করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউর হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভা শেষে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিজয়ের মাসে এ সম্মেলন বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জন, সাফল্য, গৌরবগাথা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। সেই সংগঠনের সম্মেলনকে ঘিরে দেশব্যাপী একটা অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।