পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর পরকীয়ায় বাাঁধা দেয়ায় সীমা রানী (৪৫) নামে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই অগ্নিদগ্ধা নারী গত ১০ দিন ধরে চিকিৎসাধী অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত সীমা রানীর ভাই শংকর চন্দ্র মন্ডল বাদী হয়ে মঠবাড়িয়া গতকাল রাতে থানায় ওই গৃহবধূর স্বামী সুমন বেপারী ধলা (৪৮) ও তার কথিত প্রেমিকা শিখা রানী (৩৮) এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত সুমন ও তার পরকীয়া প্রেমিকা শিখা রানী পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামী সুমন বেপারী মঠবাড়িয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি মহানন্দ বেপারীর ছেলে। ধলার কথিক প্রেমিকা শিখা রানী বেতমোর গ্রামের বীরেন্দ্রনাথ বেপারীর মেয়ে।মামলা সূত্রে জানা যায়, ঢাকা কদমতলী থানার শ্যামপুর ৫৮ নম্বর ওয়ার্ডের নারায়ণ চন্দ্র মন্ডল এর মেয়ে সীমা রানীর সাথে পনের বছর পূর্বে সুমন বেপারীর সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে দীপ বেপারী নামের ১৩ বছরের একটি ছেলে ও ঐশী বেপারী নামের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। এ দম্পতির সংসার স্বচ্ছন্দে চলে আছিলো। সম্প্রতি স্বামী সুমন শীখা রানী নামে এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের কথা সমুনের স্ত্রী সীমা জেনে যাওয়ায় স্বামীকে এ অনৈতিক সম্পর্কে বাঁধা দেয়। এর জের ধরে গত ৩ নভেম্বর সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী সুমন বেপারী স্ত্রীকে বেধরক মারধর করে এবং কেরোসিন গায়ে ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ সীমার আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১২ নভেম্বর দুপুরে গৃহবধূ সীমা রানী মারা যান।মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃত গৃহবধূর ভাই হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী সুমন ও তার কথিত পরকীয়া প্রেমিকা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ইমরান মাল (২৪) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ নভেম্বর) রাতে এস আই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স এর সহয়তায় তুষখালী জানখালী সড়কের আলম আকনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তরকৃত ইমরান মাল ভান্ডারিয়া উপজেলার হরিনপালা ৯নং ওয়ার্ডের আব্দুল মালেক মালের ছেলে। পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) বিভাগ ওসি মো. আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ৫০ পিস ইয়াবাসহ মদক ব্যবসায়ি ইমরান মালকে আটক করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত ইমরান মালকে সোমবার রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান মালকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুল আজাদ ইমরান মালকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হলেন আজিজুল হক সেলিম মাতুব্বর
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। ১৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ দেয়া দেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার গত ২৭/০৪/২০২২ খ্রিষ্টাব্দ তারিখের ৫২৭ নং প্রজ্ঞাপনমূলে উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়িয়া পিরোজপুর কে মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রশাসক নিয়োগ করা হয়। ইতোমধ্যে উক্ত প্রশাসকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার পৌরসভা (সংশোধন) আইন, ২০২২ এর ৪২ ধারা মোতাবেক পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সরকার উক্ত পৌরসভায় আজিজুল হক সেলিম মাতুব্বরকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেন। নব নিযুক্ত পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

