ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় বৃদ্ধ রিক্সা চালক নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ১২, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় এক বৃদ্ধ রিক্সা চালক নিহত হয়েছে। শুক্রবার(১১ নভেম্বর ২২) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।নিহতের ছেলে লিটন দাস জানান, শহরের মর্ডানপাড়া এলাকার কুমার দাস প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে ভাড়া রিক্সা নিয়ে শহরে যায়। অন্যদিন রাত ১০ টার মধ্যে বাড়িতে ফিরলেও বৃহস্পতিবার রাত ১১ টার পরও বাড়িতে ফেরেনি সে। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ের রাত ২ টার শহরের আরাপপুর জামতলা নামক স্থানে ব্যাটারী খোলা রিক্সা পাওয়া যায়। শুক্রবার সকালে শহরের ভুটিয়ারগাতি এলাকার একটি বাগানের মধ্যে কুমার দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে মারা যায় কুমার দাস। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্বজনরা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ব্যাটারি ছিনতাই করার জন্য দুস্কৃতিকরীরা এই ঘটনা ঘটিয়েছে ধারণা পুলিশের। দ্রুত চক্রটির শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।