ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ২টি ভেন্যুতে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ। সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেন রংপুরের পীরগঞ্জ বারটান আঞ্চলিক কেন্দ্রের উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম। এরআগে গত মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গনেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালয় রিসোর্স পার্সন (প্রশিক্ষক) ছিলেন- কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (গাইবান্ধা জেলা) কৃষিবিদ বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ, কৃষি কর্তকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, মৎস্য কর্তকর্তা তারিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, বারর্টান আঞ্চলিক কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এতে এসএএও, শিক্ষক, ঈমাম, পুরোহিত, তথ্য আপা, মিডিয়াকর্মী, জন প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন ব্যক্তি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।