ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে নতুন প্রকল্প গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী : সেতু মন্ত্রী

কে এম মোহম্মাদ হোসেন রিজভী :
নভেম্বর ৬, ২০২২ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী বছর নির্বাচন ফলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আর কোনো নতুন বড় প্রকল্প গ্রহণ করবেন না । রবিবার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, ‘গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে। তিনি আরো বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর আগামীকাল সোমবার একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু সমালোচনা করতে জানে। দেশের মানুষের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনা। এর আগে, সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।