ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠি

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
নভেম্বর ৪, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের  দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) সকাল ১০ টায় দেবীগঞ্জ গ্ৰীন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুরের মেডিকেল টিমের চিকিৎসা ও অপারেশন সহযোগিতায় এবং  উপজেলা পরিষদের আয়োজনে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত নারী সদস্য তানজিনা ইয়াসমিন চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আয়োজক কমিটির সদস্য মোঃ মাসুদ পারভেজ, বিশিষ্ট্য চিকিৎসক ও সমাজসেবক ডা. আনোয়ারুল করিম আনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স্বদেশ চন্দ্র রায় প্রমূখ। এছাড়াও, গ্ৰীন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।দেবীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজিত চক্ষু শিবিরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এর চিকিৎসক ডা. ফাহমিদা নাজনিন এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম অর্ধ সহস্রাধিক রোগীকে সেবা প্রদান করেন।এতে চক্ষু শিবিরে স্কাউট এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।উল্লেখ্য, প্রতিবছর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এর সহযোগিতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।