ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৪, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি : দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থী মৌমিতার মৃত্যুদীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুয়েট ছাত্রকল্যাণের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।রুয়েট সূত্র জানায়, গত সোমবার (২৪ অক্টোবর) দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দুর্ঘটনাবশত ওই শিক্ষার্থী আগুনে পুড়ে যান। ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী মন্দিরে এ ঘটনা ঘটে। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলা সদরের নগর ভবনের বিপরীত পাশে। ওইদিন রাতেই (২৪ অক্টোবর) রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর পরামর্শ দেন। দীর্ঘদিন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।শোক প্রকাশ করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার পবিত্র প্রসাদ মণ্ডল কালের কণ্ঠকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে তার (মৌমিতা) মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।