ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই। এজন্য নানা উদ্যোগও গ্রহণ করেছি। আমরা বিজয়ী জাতি। মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।কারো কাছে হাত পেতে বা মাথা নিচু করে নয়। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।মঙ্গলবার ‘জাতীয় যুব দিবস-২০২২-এর উদ্বোধন ও ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।যুবকদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো এটা অত্যন্ত গর্বের বিষয়। কোনো কাজকে আমরা ছোট করে দেখিনি, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না।যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, আত্মকর্মসংস্থানের চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিএ, এমএ পাস করে চাকরির পেছনে ছুটলেই কেবল চলবে না, নিজেরা নিজেদের কাজ করতে হবে, নিজের মাস্টার নিজেই হতে হবে। দক্ষ যুব শক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুবকরাই শক্তি, তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে যাতে তাদের কর্মসংস্থান হয়, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। যুবকরা একটা দেশের সমৃদ্ধি আনতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।