ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির শোভনালী এক মেম্বরের নিকট থেকে টিসিবি’র পণ্য উদ্ধার, মেম্বর আহত

আশাশুনি প্রতিনিধি :
অক্টোবর ৩১, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির শোভনালীতে চোরাই পথে বিক্রী করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৬ টার দিকে শোভনালী ইউনিয়ন পরিষদ ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় এলাকা পকপল উদ্ধারকৃত মালামাল পুলিশ জব্দ করেছে।
গ্রাম পুলিশ আবু হাসান ও কামালকাটি গ্রামের রবিউল ইসলাম জানান, রোববার রাত্র ১২ টার দিকে মেম্বর উদয় কান্তি বাছাড় ও তার ছেলেকে পরিষদ থেকে তেলের বোতল হাতে বেরিয়ে যেতে দেখে এত রাতে কেন এভাবে বেরুচ্ছে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে কল করা হয়। পুলিশ বিষয়টি আমলে নিয়ে যোগাযোগ করে আমাদেরকে বাড়িতে পাঠান। সোমবার ভোর ৬ টার দিকে রবিউল দেখতে পান হানিফের সহায়তায় পরিষদের পিছনে মেম্বার ও মেম্বারের স্ত্রী মালামাল নিয়ে যাচ্ছেন। তখন লোকজনকে খবর দিয়ে পিছু নিলে ইয়াছিনের পরিত্যাক্ত দোকানের পিছনে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে মেম্বার দ্রæত মোটর সাইকেলে পালানোর সময় সন্যাসীরচক গ্রামে রাস্তার বালিতে চাকা আটকে পড়ে গেলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে মোটর সাইকেলে পরিষদের সামনে আনলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। তার মোটর সাইকেলটি পরিষদে রাখা হয়েছে। পরে থানার এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে গিয়ে দোকানের পিছন থেকে ও হাই স্কুলের সিড়ির নিচের কক্ষ থেকে ৪৪ কেজি ডাউল, ২৬ লিটার সোয়াবিন তেল, ২২ কেজি চিনি উদ্ধার করেন। তাদের ধারনা তল্যাসি করলে আরো মালামাল পাওয়া যেতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। দিনভর প্রতিবাদী মানুষ ও উৎসুক জনতা পরিষদ এলাকায় একত্রিত হয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে আলোচনা সমালোচনা করছিল। তাদের মুখে মুখে মেম্বারকে আইনের আশ্রয় আনা এবং টিসিবি’র ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান হয়। টিসিবির মাল বিক্রয়কালে প্রতিজনের নিকট থেকে ৪০৫ টাকার স্থলে ৪২০ টাকা করে আদায় করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতেও জোর দাবী জানান তারা। মেম্বার উদয় কান্তি বাছাড়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে মেম্বরারকে পথে আটকে মারপিট করেছে এবং টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ করছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি অব্যহত রয়েছে। ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক বলেন, সকালে মুঠো ফোনে জানতে পারি প্রশাসন পরিষদে তল্লাসি করবে। আমি বলি আমার পরিষদে কোন অনিয়ম করা হয়নি, হবেও না। প্রশাসন তল্লাসি করবে। পরে জানতে পারলাম বিভিন্ন স্থানে টিসিবির মাল পাওয়া গেছে। ঘটনার সাথে আমার পরিষদের এক মেম্বার জড়িত। যেহেতু পরিষদের মধ্যের ঘটনা নয়, সেহেতু আমার কিছু করার নেই। তবে অভিযোগ সত্য হলে প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।