ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
অক্টোবর ২৭, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র অসহায় মানুষের দোরগোড়াই সেবা পৌছে দিতে প্রতিশ্রতিবদ্ধ। তাই কর্মরত সকল ডাক্তার সহ কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। সাধারন মানুষের সুচিকিৎসা নিশ্চিত ছাড়াও হাসপাতালের সকল সমস্যা নিরসনে তিনি কাজ করে যাবেন। গতকাল বুধবার দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন। সভার শুরুতেই হাসপাতালটির বর্তমান অবস্থার নানান বিষয়গুলি তুলে ধরেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।
কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমপি আনারের সভাপতিত্বে ও ডাঃ তুলফা এনামের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমিটির সদস্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, এনজিও কর্মী শিবুপদ বিশ্বাস ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,হাসপাতালের আরএমও ডাঃ মাঝহারুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আব্দুল বারী।
সভাতে সদস্য সচিব ডাঃ আলমগীর হোসেন বলেন, বর্তমানে হাসপাতালের এ্যাম্বুলেন্স গাড়ী, এক্সরে ম্যাশিন ত্রুটিসহ পরিচ্ছন্ন কর্মী সংকট ছাড়াও আরো কিছু সমস্যা বিদ্যমান আছে। তিনি এ সমস্যা সমাধানে এমপি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও সভাতে হাসপাতালের অন্নান্য ডাক্তার, নার্স ও অফিসিয়াল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।