ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচলনার দায়ে মালিকের কারাদন্ডাদেশ

Link Copied!

পৌর শহরের সরকারপাড়ায় নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা করার অপরাধে ক্লিনিক বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ৪ মাসের জেল প্রদান করা হয়। গত মঙ্গলবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। জানা যায়, শহরের সরকারপাড়া একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম বিহীন ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেন। নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি কিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ১৩ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও বাড়ির মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও কিনিক মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।