চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রকাশনা শেখ পিন্টুর সম্পাদনায় ‘শব্দসারি’ প্রকাশনা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি নজমুল হেলাল। শব্দসারি প্রকাশনার প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট গল্পকার শওকত আলী বিশ্বাস এবং আগত লেখিয়েবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল। শব্দসারি প্রকাশনার উপর বিশদভাবে আলোচনা করেন মুন্সি আবু সাইফ, হামিদুল হক মুন্সী, গোলাম কবীর মুকুল এবং আহাদ আলী মো ল্লা, রিচার্ড রহমান, মুশতাক আহমেদ, হাবিবি জহির রায়হান, শওকত আলী বিশ্বাস, সাইফুল ইসলাম এবং নুর হোসেন।কবিতা পাঠ করেন আনছার আলী, আবু নাসিফ খলিল, আশিকুজ্জামান আসাদ,জিল্লুর রহমান রুবেল, সুমন ইকবাল এবং হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।

