ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মিশুক চালককে হত্যা: গ্রেপ্তার-২

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের খংগুয়ার ব্রীজের অদূরে খলিলুর রহমান (৪৫) নামে মিশুক চালককে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রামজীবন গ্রামের আফছার আলীর ছেলে রানা মিয়া (২৭) ও পরাণ গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোশারফ হোসেন মনির (১৯)। এরআগে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে যাত্রীবেশে মিশুক ভাড়া করে উক্ত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর চালক খলিলুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশ পাশের ধানক্ষেতে ফেলে রেখে মিশুক নিয়ে পালিয়ে যায় দৃষ্কৃতকারীরা। পরদিন লাশ উদ্ধার পূর্বক আইনগত প্রক্রিয়ায় লাশ ময়না তদন্ত সম্পন্ন হয়। নিহত মিশুক চালক খলিলুর রহমান পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্লাহ্র ছেলে। এ ঘটনায় তার ভাই আঃ জলিল অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ব্যপক অনুসন্ধানের পর ২ জনকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সংগঠিত এ অপরাধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্তের সার্থে এখনই তা প্রকাশ যাচ্ছে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।