ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হলেন জার্মান প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২৫, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেমার মঙ্গলবার হঠাৎ করে ইউক্রেন সফরে যান। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর পর দক্ষিণ দিকের শহর কোরিউকিভকা সফরে যান জার্মান প্রেসিডেন্ট। তিনি সেখানে পৌঁছানোর পর হামলার আগাম সতর্কতামূলক সাইরেন বেঁজে ওঠে। এরপর বাধ্য হয়ে দ্রুত একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তিনি।বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, আমরা প্রথম দেড় ঘণ্টা একটি এয়ার রেইড আশ্রয়কেন্দ্রে অবস্থান করি। এখানকার মানুষ কি রকম অবস্থার মধ্যে বাস করছেন তা আমাদের বুঝিয়েছে। যুদ্ধের শুরুতে কিয়েভের কোরিউকিভকা শহরটি দখল করেছিল রুশ সেনারা। কিন্তু পরবর্তীতে পিছু হটতে বাধ্য হয় তারা। এ শহরের বাসিন্দাদের প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এখানকার মানুষ খালি হাতে ট্যাংককে পরাস্ত করেছে। এদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে ইউক্রেনে আসতে প্রথমে বাধা দিয়েছিল দেশটির সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউক্রেনে এসেছেন। ইউক্রেনে এসেই জার্মান প্রেসিডেন্ট ঘোষণা দেন জার্মানি ইউক্রেনকে আরও সহায়তা দেবে: সামরিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।