ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ৩ সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক মামলায় ৩ সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে।থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিজ্ঞ আদালরেত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার খামার ধুবনী গ্রামের আঃ গফুর সরকারের ছেলে আঃ জলিল সরকার (৬৭), ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী চরখোর্দ্দা গ্রামের সোহরাব মন্ডলের ছেলে আতাউর রহমান (৫২) ও বোয়ালী গ্রামের দছিজল মিয়ার ছেলে জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫০)। এছাড়া অন্যান্য মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে পাঁচগাছি শান্তিরাম গ্রামের সমসের আলীর ছেলে আঃ কাদের (৪৭), দক্ষিণ ধুমাইটারী গ্রামের নয়া মিয়ার ছেলে মমিনুল হক (৪২) ও পূর্ব রামজীবন গ্রামের আঃ মতিনের ছেলে মিজানুর রহমান (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেরাজুল হক জানান, গ্রেপ্তারকৃত বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।