ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

মীর জেসান হোসেন তৃপ্তী :
অক্টোবর ২২, ২০২২ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুর ১টায় সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ আগে,শুক্রবার রাত্র সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ও ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রংপুর জেলার কোতয়ালী থানার জুম্মাপাড়া এলাকার মৃত মাসুম হকের ছেলে মো. মাহাফুজুর রহমান টিপু (৩২)। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার কালাম সেক্রেটারির বাসার ভাড়াটিয়া। অপরজন পাবনা জেলার পাবনা সদর থানার কোলচরি এলাকার মৃত রহিম শেখের ছেলে মো. হালিম শেখ (৩৯)। তিনি ধামরাইয়ের চন্দ্রাইলের লুৎফর কোম্পানির ইট ভাটা এলাকায় বসবাস করেন। জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাকিব সালমান বলেন শনিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লী বিদ্যুতের ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মাহাফুজুর রহমান টিপু পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অপরদিকে ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো.শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী হালিম শেখ পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১৭ হাজার ৫ শত টাকা।উক্তি বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান পরিচালনা করে ৭২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী-কে আটক করেছি। তাদের বিরুদ্ধে আশুলিয়া ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।