ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মালিকরা কেন বাস বন্ধ রেখেছে সেটি আমাদের জানার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২২, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির গণসমাবেশে  পরিবহন মালিকরা কেন পরিবহন বন্ধ রেখেছে সে বিষয়ে আমাদের জানা নেই  বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  এসময় তিনি আরো বলেন বিএনপির গণসমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা  দেওয়া হচ্ছে না   । খুলনায় দুদিনের ‘পরিবহণ ধর্মঘট’-এর কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটি আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না। বাস মালিকদের কিছু দাবি-দাওয়া কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা তা আমি নিশ্চিত নই।শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেফতার হয়নি। যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। পুলিশ তাদের নিয়মিত প্রক্রিয়ায় করছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেফতার করা হয়নি।পুলিশ কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়মিত প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।’এদিকে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের সার্ভার না দেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে, এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল, তা-ই থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।