ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় পুলিশের অভিযানে আটক ১৩

নওগাঁ প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২২ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে আটক করা হয়েছে। গতকাল  বুধবার দিবাগত  রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে আটককৃতরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আব্দুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভূক্ত ছয়জনসহ ১৩ আসামিকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।