ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

Link Copied!

       দীর্ঘ কল্পনার অবসান ঘটিয়ে ৪ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “প্রথম বিভাগ ফুটবল লীগ—২২”। শুক্রবার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) প্রধান অতিথি হিসেবে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও—১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও—১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল প্রমুখ। এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারী ও অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, টিম ম্যানেজার ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় “সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী” টিম ৫ — ১ গোলে “ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ” টিমকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন “সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী” টিমের মিড ফিল্ডার সাঈদি। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব, সহকারী পরিচালক ছিলেন ইউনুস আলী, মোঃ জুয়েল রানা ও আলতাফুর আলিম। খেলা চলাকালীন মাঠ কানায় কানায় পরিপুর্ন ছিল। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।   উল্লেখ্য, এ বছর প্রথম বিভাগ ফুটবল লীগে মোট ১০টি টিম অংশগ্রহন করছে। ২টি গ্রুপে মধ্যে ’ক’ গ্রুপের  টিমগুলো হলো—সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ, প্রগতী সংঘ রুহিয়া, জাগ্রত যুব সংঘ ও বাংলাদেশ ক্লাব। অপরদিকে ‘খ’ গ্রুপের টিমগুলো হলো—ইউনিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আগমানী স্পোটিং ক্লাব, সরকারপাড়া আজাদ ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব রুহিয়া। পরবর্তিতে প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী ২টি করে মোট ৪টি টিম নিয়ে সুপার লীগ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।