ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২১, ২০২২ ৪:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের এই রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ৮৬ জন। বুধবার ও বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, এই সহিংসতা ও রক্তপাতের ঘটনা ছিল সাম্প্রতিক সময়ে সুদানে ঘটা সবচেয়ে ভয়াবহ। এর প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নীল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এ ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।” সূত্র: আল জাজিরা, আফ্রিকা নিউজ, আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।