বাসার তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের গুরুত্বপূর্ণ জিনিস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ পল্টন লেনের এপি ৬৫/১নং বাসায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম সঞ্জয় বিক্রম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। এ ঘটনায় লালবাগ থানায় ভুক্তভোগী শিক্ষক মামলা করেছেন।তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।চুরির ঘটনার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বিক্রম যুগান্তরকে বলেন, ‘আমার সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ থাকে। তাই সকাল সোয়া নয়টায় দরজায় তালা লাগিয়ে বের হয়ে যাই। কিন্তু সন্ধ্যা ছয়টার সময় আমি বাসায় ফেরার পর দেখি রুমের তালা ভাঙা ও রুমের মধ্যে আলো জ্বালানো এবং ঘরের মধ্যে আমার সব জিনিস এলোমেলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

