ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবনে রাষ্ট্রপতির সচিবের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট :
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার কার্যালয়ের সচিব সম্পদ বড়য়ার প্রকাশিত কবিতার বই ‘মৌনতার কোলাহল’ এর মোড়ক উন্মোচন করেছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ। বইটিতে বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রেম বিরহ, করোনা মহামারিসহ বিভিন্ন বিষয়ে ৭০টি কবিতা রয়েছে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পরিচালক আব্দুল্লাহ নাসের উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।