ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হারলেন

ডেক্স রিপোর্ট :
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের একেএম রেজাউল করিম তানসেন (মশাল) বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করেন।এখানে তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ আসনে ভোট সংগ্রহের হার ২৩.৯২ শতাংশ।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেন, জনগণই সব ক্ষমতার উৎসব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি যা বলেন, তা করে থাকেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তাকে সার্বিকভাবে সহযোগিতা করায় তিনি নির্বাচিত হয়েছেন। তানসেন এলাকার উন্নয়নে দলমত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।