পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর দায়ে ৭ ব্যক্তিকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাইওয়ের থানার সহযোগিতায় বাংলা বান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড় কের পিকনিক কর্ণার সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানাযায়, সড়কে আইন মেনে যান বাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়ক দূর্ঘটনা রোধে এই সময় হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল পরিচালনার দায়ে সড়কপরি বহন আইন, ২০১৮ মোতাবেক সাত ব্যক্তিকে ৪ হাজার ৫শ’টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় তেঁতুলিয়া মডেল থানারউপ-পরিদর্শক(এসআই) আমানুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদানকরেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

