ঝিনাইদহে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা বিআরটিএ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের আয়োজনে দিনভর এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পেশাজীবি গাড়ীচালক অংশ নেয়। এসময় চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক এসএম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবির, এসএসটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

