ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভারতে ৩ বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২৮, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়ল মোট ৩টি বিমান। এ ঘটনায় হতবাক বিমানবাহিনী।শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। খবর ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের।এদিকে শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগেই এই দুর্ঘটনার খবর পাওয়া গেল।প্রাথমিক সূত্রে জানা গেছে, মধ্য প্রদেশে বিগত দুই দিন ধরে আকাশপথে মহড়া চলছিল বিমানবাহিনীর। এ দিন সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখই-৩০ ও মিরাজ ২০০০- এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তাও এখনও জানা যায়নি। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমান দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক্সবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে মহড়া শুরু হয়। সুখই বিমানটি সকালে সাড়ে ৯টা নাগাদ প্রথমবার মহড়া দেয়। এরপরে বিমানটি অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ ফের উড়ান শুরু করে বিমান, এরপরই বিমানটি ভেঙে পড়ে। সুখই বিমানে দুইজন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। ভেঙে পড়া আরেকটি বিমান মিরাজ-২০০০। এই বিমানটি প্রথমবার উড়ান শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও খোঁজ মিলছে না। তার সর্ব শেষ অবস্থা কেহ এখনো জানতে পারেনি। অপরদিকে, রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে ভেঙে পড়তে দেখেন।বায়ুসেনা সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া মিরাজ ২০০০ বিমানটিতে ছিলেন এক জন চালক। তবে সুখোই ৩০ বিমানটিতে চালকের সংখ্যা ছিল ২। এঁদের মধ্যে দু’জন চালককে উদ্ধার করা গিয়েছে। আহত হলেও তাঁরা নিরাপদ। তবে তৃতীয় চালককে উদ্ধারের জন্য বায়ুসেনার চপার নামানো হয়েছে।রাজস্থানেও শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার একটি বিমান। ভরতপুরে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি। সেখানেও জোরকদমে উদ্ধারকাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।