আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের পরিচালনায় সভার কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, শ্রীউলা ইউনিয়ন আ’লীগ সভাপতি নূর মোহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, যুবনেতা আলাউদ্দীন লাকী ও আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু। সভায় বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন জোয়ার্দ্দার, উপজেলা তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল হোসেনসহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী এখলাছ ও রাসেল এবং সাধারণ সম্পাদক প্রার্থী ইফতি, অপি ও বিল্লাল উপস্থিত ছিলেন।
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি :আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে হিন্দু ধর্মালম্বিদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুজার আয়োজন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ: সরকারি কলেজের আয়োজনে বিদ্যাদেবী সরস্বতী পুজায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বসাধারণ অংশ নেন। পুজা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবত্তী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক মাখন লাল দফাদার, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়: বিদ্যালয়ে বিদ্যাদেবী সরস্বতী পুজা জাকজোমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী প্রমুখ অনুষ্ঠানে যোগদান করেন।
এছাড়া উপজেলার বহু কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন গ্রামে ধুমধামের সাথে পুজা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনিতে কার্ত্তিক দাশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির সরাপপুর স্বর্গীয় কার্ত্তিক দাশ স্মৃতি ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাংদহা ক্রিকেট একাদশ নির্ধারিত ৩০ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে চাম্পাফুল ক্রিকেট একাদশ ১৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরাপপুর অগ্রনী যুব সংঘের আয়োজনে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশের জেষ্ট্য পুত্র রাজ্যেশ্বর দাশের সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল. নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মনিরুজ্জামান মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক দাশের কনিষ্ট পুত্র সঞ্জয় দাশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাম্পাফুল ক্রিকেট একাদশের সালমান ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যাংদহা ক্রিকেট একাদশের তাপস। আম্পায়ারের দায়িত্বে ছিলেন লিটন ও আরিফ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

