ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল

ডেক্স রিপোর্ট :
মার্চ ২৩, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।তিনি বলেন, ‘কিছু নেতা আমাদেরকে বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও, তারা তো বেহেশতে নিতে পারেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব। সোমবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন।এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, যে খাল কাটার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন, আজ তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করে সেই ধারাবাহিকতাকেই রক্ষা করছেন।তিনি আরও বলেন, বিএনপি কৃষকদের সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর সে কারণেই জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির পর, বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন ও ২৫ বিঘা কৃষি জমির খাজনা মাফসহ কৃষক কল্যাণে বিস্তৃত কর্মসূচি নিয়েছিলেন।এলজিআরডি মন্ত্রী বলেন, আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।তিনি আরও বলেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এখন খাল কাটার মাধ্যমে কৃষকদের পানি সমস্যার প্রাকৃতিক সমাধান শুরু করা হচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আল্লাহর ওয়াস্তে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো দুর্নীতির আশ্রয় নেবেন না।ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।