ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটায় হোটেল‌ আমান ইন্টাঃ এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ‌ এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।আয়োজক সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে কাজের নৈতিকতা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উত্তরণ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র ও চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।