ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

টানা চার ম্যাচে সিলেটের জয় 

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ১০, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

টানা চার ম্যাচে সিলেটের জয় । এ যেন তাদের কে কেহ থামাতে পারছে না। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির জয়যাত্রা থামাতে ব্যর্থ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডোমিনেটর্স। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকার মুখোমুখি হয় সিলেট। এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ হৃদয়। শেষ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও সমান ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন হৃদয়। হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে সিলেট।বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ মিঠুন। ৬২ রানের জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল সিলেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।