ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা। পুলিশের একটি দল ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় রামকৃষ্ণপুর এলাকার জলদস্যু মোঃ আব্দুর রহমান শেখের বাড়ির উঠানের পাশে পাকা বাথরুমের কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়।ডুমুরি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।