ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জিয়ানগরে অভাবের তাড়নায় তিন সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ মা

পিরোজপুর প্রতিনিধি :
এপ্রিল ৯, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগম তার তিন সন্তান, আরজিনা (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে সকালে ইউনিয়ন পরিষদে আসেন। পরিষদ সূত্রে জানা গেছে, সেখানে তাকে প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে এক পর্যায়ে তিনি পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুদের কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অস্থিরতা ও আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মুক্তা বেগম। তার স্বামী আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। এতে তিন সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মুক্তা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, নারীটি চরম আর্থিক সংকটে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও পরিবারের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।