ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব সংবাদদাতা:
এপ্রিল ৭, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন,মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে । মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন।এছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে। এপ্রিলে আরও জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি। তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করে গতমাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে, মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রীপরিষদে আলোচনা করে, প্রয়োজন হলেই কেবল দাম বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।