ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় নদী পুনঃ খননের মাটি ২য় পর্যায়ে প্রকাশ্য নিলামে বিক্রি

এস রফিক ডুমুরিয়া প্রতিনিধি :
এপ্রিল ৬, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন “কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়-১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের আওতায় ভবদহ এলাকায় নদী পুনঃ খননের ফলে স্তূপীকৃত মাটি বিক্রয়ের প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাটি নিলাম কমিটির আয়োজনে সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম কমিটির আহŸায়ক সবিতা সরকার।এ সময় উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনী,পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ, বিএডিসি, কৃষি, মৎস্য, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন প্রতিনিধিগন,ইউপি প্রশাসনিক ও ঠিকাদার বৃন্দ। প্রকাশ্যে নিলামে ২য় পর্যায়ে শাহজাহান জমাদ্দার ১২নং মাটির লট ১ লক্ষ ৭১ হাজার, এক‌ই ঠিকাদার ১৩ (ক) নং লট ২ লক্ষ ১৮ হাজার ও ১৩ (খ) নং লট ৭ লক্ষ ২৫ হাজার, আব্দুস সালাম ৬নং লট ৩৬ হাজার ৫ শত, আমিনুর রহমান মোড়ল ৭নং লট ৫৮ হাজার,৮নং লট ২৪ হাজার ৫ শত, বিল্লাল হোসেন ৯নং লট ১ লক্ষ ২৮ হাজার এবং আব্দুস সালাম ১০নং লট ৫৩ হাজার ৫ শত টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে নিযুক্ত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।