ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
মার্চ ১৩, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় কিছুক্ষণ তার শয্যার পাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও তিনি রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন।মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়েও দ্রুত উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।প্রধানমন্ত্রীর এই সফরের সময় হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।