ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট :
মার্চ ৯, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শূন্যতা বিরাজ করছিল। ১০দিনের মাথায় নতুন নেতা পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র। খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন কাণ্ডারি ঘোষণা করেছে দেশটির পণ্ডিতদের পরিষদ।এতে ইরানের সরকার, প্রশাসনসহ সব স্তরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলাদাভাবে মোজতবাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন বাহিনী ও বিভাগের কর্মকর্তারা। বাদ যাচ্ছেন না সাধারণ নাগরিকরা।যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও আজ সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। তার সঙ্গে স্ত্রী, মেয়ে, নাতনিসহ পরিবারের বেশ কয়েক সদস্য আহত হয়েছিলেন। তাদের মধ্যে আলী খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। তবে বেঁচে যান মোজতবা খামেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।