ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে ইফতার পরিবেশন করা হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ঈমান ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বদরের শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী। এছাড়াও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি বলেন, বদরের চেতনা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর কারমাইকেল কলেজের সাবেক দায়িত্বশীল “এসো গড়ি” এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক ফিরোজ কবিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমগ্র র‍্যালি ও ইফতার মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল হুদা সুমন।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।