দৈনিক করতোয়ার ৫০ বর্ষপুর্তি নীলফামারীর জলঢাকায় পালিত। দৈনিক করতোয়া পত্রিকার ৫০ তম বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা আল হেরা এডুকেয়ার হোমের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারন সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সভাপতি মনিরুজ্জামান লেবু, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মাইদুল হাসান, রিপোটার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ রিয়াদ,রিপোটার্স ক্লাবের সভাপতি এন আই মানিক, প্রমুখ। সভায় বক্তারা দৈনিক করতোয়ার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। পরে বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।