আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাপড়ায় মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক চত্বরে নেটজ্ বাংলাদেশ'র সহায়তায় বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানির ট্যাংক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বারসিকের সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি ইউপির প্যানেল চেয়ারম্যান শরিতুল্যাহ, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন, তারক চন্দ্র মন্ডল, তপন সরকার, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ। উল্লেখ্য, পরিবেশ প্রকল্পের আওতায় শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮ ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা ভূমি কর্মকর্তা রাশেদ হুসাইনকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, বিদায়ী অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে পুস্প স্তবক অর্পন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।