আজ ১৪ জুলাই ২০২৫ পঞ্চগড় জেলা বিএনপির উদ্যেগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ৩ ঘটিকায় কয়েক শতাধিক নেতা কর্মী এ বিক্ষোভে অংশ গ্রহণ করে। গত ৯ জুলাই ঢাকা মিডফোট এলাকায় পরিকল্পিত হত্যা কান্ডের ঘটনায়, বিএনপি কেন্দ্রীয় নেতা তারেক রহমানসহ বিএনপিকে দোষারুপ করায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় পঞ্চগড় জেলা বিএনপি। এ সময় মিছিলকারীরা শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়াকে নিয়ে এনসিপি ও জামাতের নোংরা প্রতিবাদের বিরুদ্ধে শ্লোগান দেয়। বিশেষ করে রাজাকার ও স্বৈরাচার এ-র বিরুদ্ধে শ্লোগানে মুখরিত ছিল। মিছিলে বিএনপির জেলা পর্যায়ের ও যুবদলের এবং ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতারা হুশিয়ারী দিয়ে বলেন। বিএনপিকে নিয়ে কোন নৈরাজ্যের চেষ্টা করা হলে তা রাজপথে মোকাবিলা করা হবে।