যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি নববর্ষের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
উপজেলা পাবলিক ময়দানে বাঙ্গালি সাংস্কৃতিক মঞ্চে এসে শেষ হয় । বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার হাজারও মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত নানা বয়সের মানুষের অঙ্গে বৈশাখী পোষাকে রঙ্গিন হয়ে উঠে স্থানীয় পাবলিক ময়দান।