আশাশুনির মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদী ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে ৪৮ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পাউবো অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ভুক্তভোগি এলাকাবাবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধের উপর ভুক্তভোগি নারী-পুরুষ ও শিশুদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে পাউবো অফিস ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়। নদী গর্ভে বিলীন হওয়া ২১ পরিবার ও ভাঙ্গনের মুখে অপেক্ষমান পরিবারের সদস্যদের হৃদয় বিদারক আর্তনাদ ও আহাজারীর মধ্যে ক্ষুব্ধ বক্তাগণ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বেড়ী বাঁধ সুরক্ষা, ঘরবাড়ি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রক্ষা ও নিরাপদ দুরত্বে সিএস-এসএ ম্যাপ অনুযায়ী খাস জমির উপর দিয়ে নদী খননের দাবী জানিয়ে এসেছি। মরিচ্চাপ নদী যেভাবে খনন করে আসা হয়েছে, সেই বরাবর বজায় রেখে বাকী অংশ টুকুর খনন কাজ সম্পন্ন করতে আবেদন জানিয়েছি। আমাদের দাবীর প্রেক্ষিতে পাউবো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, এসডিও, এসও, জেলা প্রশাসক, ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি দেখবেন বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। সবশেষ গত ৬ ফেব্রুয়ারী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম (এসি) পরিদর্শনে আসেন। এলাকাবাসী পাউবো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। অবস্থা দেখে সবকিছু উপলব্ধি করে তিনি মরিচ্চাপ নদী খনন কাজ যেখানে এসে বন্ধ রাখা হয়েছিল, সেখান থেকে সোজা সুজি করে খনন করার নির্দেশ প্রদান করেন। সাথে সাথে ভাঙ্গন এলাকা প্রতিরোধ করতে দ্রুত জিও ব্যাগে বালি ভরে ডাম্পিং করার নির্দেশনা প্রদান করেন। ৪০০ মিটার ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হবে এবং কবর খানার পাশে পাইলিং করা হবে বলে তিনি উপস্থিত কর্মকর্তা ও জনসাধারণকে আশ্বস্থ করেন। ওই দিনই ২০০ জিও ব্যাগ বালি ভরে ফেলানোর উদ্যোগের কথা জানান হয়। কাজে হাত দেওয়া হলেও অজ্ঞাত কারনে সকল শ্রমিক পালিয়ে চলে গেছে জানিয়ে বক্তগণ বলেন, নদীতে বাঁধ দেয়া, ভরাট হওয়া মাটি ভাঙ্গন প্রান্তে এনে ফেলে রক্ষা বাঁধ দেওয়া, জিও ব্যাগ ফেলানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। খাস জমি বাদ রেখে রেকর্ডীয় জমির উপর দিয়ে খনন করা হচ্ছে, তাও আমরা মেনে নিয়েছি, ভাঙ্গন স্থানে রক্ষা বাঁধ নির্মানের কথা বলায়। সম্প্রতি আরও ২১ টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ১৫টি বাড়ী হুমকীতে রয়েছে। মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, ভাঙ্গনের মুখে রয়েছে। বক্তাগণ একবাক্যে ঘোষণা করেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়ুব আলী, আজহারুল ইসলাম, শিক্ষক মফিজুল ইসলাম, মাসুদ রানা, আব্দুল খালেক সরদার প্রমুখ।
আশাশুনি প্রতিনিধি :আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গাজীরমাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন'২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ।ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য মাওঃ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নূরুল আবছার মুরতাজা, শুরা সদস্য ও জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রবিউল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বর্তমান প্রেক্ষাপট ও সম সাময়িক বিভিন্ন দিক বিশ্লেষণ পূর্বক আলোচনা ও আগামী ২৬ ফেব্রুয়ারী আশাশুনিতে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন ও বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে আহবান জানান হয়। #

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলে জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের আগমন সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসায় এ সম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সম্পাদক প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীার মাওঃ নুরুল আবছার মোর্তজা, সহকারি সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান। এছাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি হাবিবুর রহমান লিপু, সাবেক মেম্বর রুহুল আমীন, ওয়ার্ড সভাপতি ক্বারী মোঃ আব্দুর রহিম, মাওঃ আব্দুর রহিম, মাস্টার আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডাঃ আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)।
শুক্রবার রাত ১.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রূহের মাগফেরাত কামনা করেছেন, আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতর সভাপতি রফিক আহমেদ, সহ সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, মির্জা হাসান ইকবাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম- সম্পাদক খলিফাত উল্লাহ ও বিদ্যুৎ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজীদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আলাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোহর মন্ডল, ক্রীড়া সম্পাদক আরমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তরুণ কুমার, সাহিত্য সম্পাদক সুশান্ত সরকার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা খাতুন সহ কমিটির সদস্যবৃন্দ।