আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ আল-আমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালি ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরল আফছার মুর্তাজা, প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সম্পাদক মাওঃ আনওয়ারুল হক, সহকারী সম্পাদক প্রভাষক শাহজাহান হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ মাসুম বিল্লাহ, ছাত্রশিবির সভাপতি মহিবুল্লাহ, মাওঃ মোয়াজ্জােম হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা আগামী ২৬ শে ফেব্রুয়ারী উপজেলার বার্ষিক কর্মী সম্মেলনে (পুরুষ ও মহিলা) কর্মীদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।