পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০ পরিবারের ২৬ ঘর আগুনে পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি পরিবারের আসবাবপত্র, বসতবাড়ী, নগদ টাকা-পয়সা,কাপড় চোপড়, জমির কাগজপত্র ও চেকসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন লেল্টু মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম ও বসিরউদ্দিন,মোঃ
নজরুল ইসলামের ছেলে সাদেকুল, সামিউল ও হাবিব, মৃত কাজিমউদ্দিনের স্ত্রী কুলসুম, আজিমউদ্দিনের ছেলে মফিজুল, খলিলউদ্দিনের ছেলে মজিবর রহমান, তৈয়মউদ্দিনের ছেলে আসিরউদ্দিন এবং নসিরউদ্দিনের ছেলে হায়দার আলী। জানাযায়, দুপরে রান্না ঘরের বৈদ্যুতিকতার থেকে আকস্মিক ভাবে আগুনের সুত্রপাত ঘটে। পরেতা ড্রপ তারের মাধ্যমে স্থানীয় হাবিব ও নজরুলের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ১০ পরিবারের বসতবাড়ী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কক্ষে থাকা আসবাবপত্র সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুদকৃত
খাদ্য শস্য পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের ব্যাপকতা দেখে এলাকার লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থলে এসে আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানাযায়, আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ দলীয় নেতাগণ ক্ষতি গ্রস্তদের শান্তনাদিতে ছুটে আসেন। এর পর বিকালের দিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে প্রত্যেক কে ১ থেকে ৩টি করে কম্বল, ৩০ কেজিচাল,১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ২ কেজি আলুসহায়তাপ্রদানকরেন। এছাড়াওইউনিয়নবিএনপিরপক্ষ থেকে শাড়ী, লুঙ্গি ও আর্থিক সহায়তা করা হয়েছে। এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো.তারেক হোসেন, ইউপি সদস্য আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বশির আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউলই সলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সহ-সভাপতি তইমউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।