পিরোজপুরে জেলা সরকারী চাকুরিজীবী কল্যান পরিষদের উদ্যোগে দু:স্থ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় পিরোজপুর জেলা সরকারী চাকুরিজীবী কল্যান পরিষদের (১১-২০ গ্রেড) এর সভাপতি সায়েদুল হক মামুন, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সহ সাংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।